জনাব আরমান মন্ডল কি সঠিক পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো
উত্তর: আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী জনাব আরমান মন্ডল সঠিক পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন। কোনো সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হলে এ নীতি অনুসরণ করা হয়। এ নীতি অনুযায়ী সব বিমা কোম্পানি আনুপাতিক হার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য। উদ্দীপকে জনাব আরমান মন্ডল তার গাড়ির জন্য শাপলা ও পলাশ বিমা কোম্পানির সাথে সমহারে বিমাচুক্তি করেছেন। বিমা দুটির মোট মূল্য ২০ লক্ষ টাকা। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ, তার ২০ লক্ষ টাকাই ক্ষতি হয়। তিনি উভয় প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। শাপলা কোম্পানি ১০ লক্ষ টাকা দেন। পলাশ কোম্পানিও ১০ লক্ষ টাকা দেন । একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করা থাকলে বিমা কোম্পানিগুলো বিমাদাবির মূল্য আনুপাতিক হারে পরিশোধ করে। উদ্দীপকে জনাব আরমান দুটি বিমা প্রতিষ্ঠানের কাছে সমান অঙ্কে মোট ২০ লক্ষ টাকার দুটি বিমা করেছেন। দুর্ঘটনার কারণে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী শাপলা ও পলাশ ইস্যুরেন্স কোম্পানি আনুপাতিক হারে অর্থাৎ, ১০ লক্ষ টাকা করে পরিশোধ করবে। জনাব আরমান মন্ডলকেও প্রতিষ্ঠান দুটি ১০ লক্ষ টাকা করে পরিশোধ করেছে। সুতরাং, আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী তিনি সঠিক পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব আরমান মন্ডল কি সঠিক পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন? উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর