উদ্দীপকে মি. ফারহান ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. ফারহান ব্যাংকে স্থায়ী হিসাব খুলেছেন। এ হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। উল্লিখিত মেয়াদকালে গ্রাহক টাকা উত্তোলন করতে পারেন না। তাই গ্রাহককে ব্যাংক চেক বই সরবরাহ করে না। তবে স্থায়ী আমানত রসিদ প্রদান করা হয়। অন্যান্য হিসাবের তুলনায় এ হিসাবে অধিক হারে মুনাফা প্রদান করা হয়। উদ্দীপকের মি. ফারহান একজন চাকরিজীবী। তিনি তার উপার্জিত অর্থের মধ্য থেকে ব্যয় নির্বাহের পর সঞ্চিত অর্থ কপোতাক্ষ ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন। কিছুদিন পর তার অর্থের প্রয়োজন হলে ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। উদ্দীপকের মি. ফারহানের হিসাবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মেয়াদের নির্দিষ্টতা এবং উত্তোলনের সুযোগ না থাকা। এ বৈশিষ্ট্যগুলো স্থায়ী হিসাবের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের মি. ফারহান ব্যাংকে স্থায়ী হিসাব পরিচালনা করছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. ফারহান ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর