উদ্দীপকে উল্লিখিত ব্যাংকগুলোর মধ্যে দেনা-পাওনা নিষ্পত্তিতে নিয়ন্ত্রণকারী ব্যাংকটি কি কার্যকর ভূমিকা রাখতে পারবে? মতামত দাও।
উত্তর: নিকাশ ঘর সুবিধার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন নিষ্পত্তিতে উদ্দীপকের নিয়ন্ত্রণকারী ব্যাংকটি কার্যকরী ভূমিকা রাখতে পারবে। নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশেষ সুবিধা। প্রতিদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে এসব আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে। ফলে প্রচুর অর্থ ও সময় বেঁচে যায়। উদ্দীপকের তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলার জন্য ব্যাংকগুলো নিয়ন্ত্রণকারী ব্যাংকের দ্বারস্থ হয়। মূলত নিকাশ ঘর সুবিধার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ সমস্যা সমাধান করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে নিকাশ ঘরের কার্যক্রম পরিচালিত হয়। উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ, নিয়ন্ত্রণকারী ব্যাংকটি আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে মুখ্য ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক প্রধান অফিস ও শাখা অফিসের মাধ্যমে এ কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো দেনা-পাওনা নিষ্পত্তির প্রয়োজন হলে নিকাশ ঘরের শরণাপন্ন হয়। প্রতি কার্যদিবসে নির্দিষ্ট সময়ে এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকে প্রতিটি ব্যাংক তাদের পাওনা বিবরণী এনে সংশ্লিষ্ট ব্যাংক প্রতিনিধিকে দেয়। এভাবে ব্যাংকগুলো খুব সহজেই পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তি করে। তাই বলা যায়, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন নিষ্পত্তিতে উদ্দীপকের নিয়ন্ত্রণকারী ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকগুলোর মধ্যে দেনা-পাওনা নিষ্পত্তিতে নিয়ন্ত্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর