M ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে M ব্যাংক সাংগঠনিক কাঠামো অনুযায়ী গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল।গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে একটি বড় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণকারী বড় ব্যাংককে হোল্ডিং ব্যাংক এবং যাদের নিয়ন্ত্রণ ভার নেওয়া হয় তাদের সাবসিডিয়ারি ব্যাংক বলে। বড় ব্যাংকটি অন্য ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার কেনার মাধ্যমে এ নিয়ন্ত্রণ লাভ করে।উদ্দীপকে M ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল দুটি ব্যাংক যথাক্রমে P ও Q ব্যাংক লি.-কে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ব্যাংক ব্যবসায় পরিচালনার ধরন পরিবর্তনের প্রস্তাব দেয়। এক্ষেত্রে M ব্যাংক চেয়েছিল P ও Q ব্যাংক লি.-এর অধিকাংশ শেয়ার কেনার মাধ্যমে ব্যাংক দুটিকে নিয়ন্ত্রণ করতে। তাই এ ব্যবস্থায় P ও Q ব্যাংক লি. হতো M ব্যাংকের অধীনস্থ ব্যাংক। M ব্যাংক হোল্ডিং ব্যাংক হিসেবে P ও Q ব্যাংক লি.-এর কার্যাবলি নিয়ন্ত্রণ করবে। তাই বলা যায়, M ব্যাংকটি অন্য দুটি ব্যাংককে গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
M ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর