P ও Q ব্যাংক লি. নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে কি না? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে P ও Q ব্যাংক লি. চেইন ব্যাংক গঠনের মাধ্যমে নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে।চেইন ব্যাংকিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের স্বাধীন সত্তা বজায় থাকে। এক্ষেত্রে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করা হয়। এ ব্যাংকের মূল উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন করা।উদ্দীপকে M ব্যাংক অন্য দুটি বাণিজ্যিক ব্যাংক P ও Q ব্যাংককে গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দেয়। P ও Q ব্যাংক লি.-এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ব্যাংক দুটি যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে ও একই ব্যবস্থাপনায় ব্যাংকিং কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করা শুরু করল।A এখানে একই ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে P ও Q ব্যাংক স্বাধীনভাবেই কাজ পরিচালনা করছে। সুতরাং, ব্যাংক দুটি চেইন ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করেছে। এতে প্রতিটি ব্যাংকই নিজস্ব সিদ্ধান্ত ও মতামত অনুযায়ী তাদের কাজ পরিচালনা করতে পারবে। ব্যাংক দুটি M ব্যাংকের অধীনস্থ হলে নিজস্ব সত্তা হারাতো। এমনকি যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে M ব্যাংকের মতামত নিতে হতো। বর্তমানে ব্যাংক দুটির ক্ষেত্রে চেইন ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা ও স্বাধীন সত্তা উভয় বৈশিষ্ট্যই বজায় রয়েছে। ফলে তাদের ব্যাংকিং কার্যক্রম গতিশীল হয়েছে।তাই বলা যায়, P ও Q ব্যাংক লি.-এর গঠিত চেইন ব্যাংক ব্যবস্থা ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় তাদের নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
P ও Q ব্যাংক লি. নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে কি না? উদ্দী…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর