উদ্দীপকের সৈকতের মর্মাহত হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সৈকতের মর্মহতা হওয়ার যৌক্তিক নয় বলে আমি মনে করি। সাধারণত বীমা কোম্পানি কর্তৃক ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যই হল প্রিমিয়াম। এই প্রিমিয়াম বিভিন্ন ধরনের উপাদানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় ।এক্ষেত্রে বীমা গ্রহীতার বয়স, পেশার ধরন, শারীরিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জনাব সৈকত সাহেব এবং জনাব কাশেম সাহেব উভয় ২০ লক্ষ টাকা দুটি পৃথক বীমা পত্র ক্রয় করেন। যেখানে তাদের মৃত্যুর পর বিমার অর্থ তাদের উত্তরাধিকারীগণ পাবেন। জনাব সৈকত পাইলট হওয়ায় তার প্রিমিয়াম এর অর্থ কাশেম সাহেবের তুলনায় বেশি নেন।এটি নিয়ে তিনি মর্মাহত। জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে প্রিমিয়ামের নির্ধারণে বীমা কোম্পানি বীমা গ্রহিতার পেশার উপর অধিক গুরুত্বরোপ করে। কারণ মানুষের জীবনের ঝুঁকির উপর তার পেশা নির্ভর করে। এখানে জনাব সৈকত একজন পাইলট। সাধারণত পাইলটের পেশাটি অন্যান্য পেশার তুলনায় ঝুঁকিপূর্ণ তাই বীমা কোম্পানি তার থেকে বেশি প্রিমিয়াম নির্ধারণ করে। তাই সৈকত জনাব সৈকতের মর্মাহত হওয়া যৌক্তিক নই।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সৈকতের মর্মাহত হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর