উদ্দীপকে মি. সায়েমকে প্রথমে কোন ধরনের প্লাস্টিক কার্ড সরবরাহ করেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মি সায়েমকে প্রথমে ডেবিট কার্ড সরবরাহ করেন। মানুষ বিহীন স্বয়ংক্রিয় পরিচালিত হিসাব লেনদেন ব্যবস্থা সংক্ষেপে এটিএম এর নামে পরিচিত।তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি। গ্রাহকের হিসাবে ডেবিট জের থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায় বিধায় একে ডেবিট কার্ড বলা হয়ে থাকে।ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় সুবিধা লাভ করা যায়।উদ্দীপকে মি সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কর্মব্যস্ততার কারণে সে ব্যাংক হতে সরাসরি উত্তোলন করতে পারে না ।যে কারণে তাকে একটি কার্ড প্রদান করা হয় যার মাধ্যমে সে বূথ হতে টাকা উত্তোলন করতে পারে এবং যাবতীয় কেনাকাটা করতে পারে।তবে সে অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেনা।সাধারণত ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় বা কেনাকাটাও করা যায় কিন্তু হিসাবের যত টাকা রয়েছে সেই পরিমাণে উত্তোলন করা যায়। তার অতিরিক্ত উত্তোলন করা যায় না। তাই বলা যায় তাকে প্রথমে ডেবিট কার্ড সরবরাহ করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সায়েমকে প্রথমে কোন ধরনের প্লাস্টিক কার্ড সরবরাহ করেন?…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর