উদ্দীপকে মি. 'S [গণিত] -এর প্রাপ্ত ২য় চেকটি অধিক নিরাপদ এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব S এর প্রাপ্ত ২য় চেকটি হলো দাগকাটা চেক যা অধিক নিরাপদ ।এর সাথে আমি একমত বাহক চেক বা হুকুম চেক এর উপরে সাধারণত বাম পাশে সেটি কিছু লিখে বা না লিখেআড়াআড়ি দুটি রেখা অঙ্কন করলে ওই চেককে দাগকাটা চেক বলে । এরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার থেকে সংগ্রহ করা যায় না, কোন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয়।অন্যদিকে যে চেকে নির্দিষ্ট ব্যাক্তির নাম লিখা থাকে অথবা আদেশ অনুসারে লিখা থাকে তাকে হুকুম চেক বলে। উদ্দীপকে S একজন ব্যবসায়ী. সে বাকিতে পণ্য বিক্রয় করে চেকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে।তার প্রথম ক্রেতা আরিফের নিকট হতে একটি হুকুম চেক পায়।অন্যদিকে ক্রেতা হাসানের নিকট হতে একটি চেক পায় যার বাম কোনে আড়াআড়ি দুইটির রেখা থাকে। ব্যাংকে অর্থ উত্তোলনের জন্য গেলে তাকে তার ব্যাংক হিসেবে জমা রাখার নির্দেশ দেয়। এখানে তার প্রথম চিঠি হল হুকুম চেক এবং ২য় চেকটি হলো দাগকাটা চেক। হুকুম চেক অপেক্ষায় দাগকাটা চেক অধিক নিরাপদ কারণ দাগকাটা চেকের মাধ্যমে গ্রাহক তার মূল্য পরিশোধে নিশ্চয়তা পাবে।এবং কোন কারণে যদি চেক হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে সহজে অপরাধী শনাক্ত করতে পারবে। তাছাড়া দাগ কাটা চেকটিকে প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করতে পারবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. 'S -এর প্রাপ্ত ২য় চেকটি অধিক নিরাপদ এ সম্পর্কে তোমার…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর