উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের শেষ কার্যক্রমটি ব্যাংকিং লেনদেন প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের শেষ কার্যক্রমটি হলো নিকাশঘর যা ব্যাংকিং লেনদেন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকিং লেনদেন থেকে অদ্ভুত আন্তর্জেন্টিং দেনা পাওনা নিষ্পত্তিস্থলই হলো নিকাশঘর। যা ব্যাংক ব্যবসা কে গতিশীল এবং শক্তিশালী করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি প্রতিদিনের কার্যকর সহায়তা প্রদান করে চলেছে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট খাতে ঋন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু কিছু তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার নির্দেশ অমান্য করে লাভজনক খাতে বিনিয়োগ করে। ফলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে শাস্তি হিসেবে আন্তঃ ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থগিত করে। এখানে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সমূহের নিকাশ ঘরের সুবিধাটি হতে বঞ্চিত করেন। নিকাশ ঘরের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে দেনা পাওনা নিষ্পত্তি করা যায়। এর মাধ্যমে ব্যাংক সমূহ অত্যন্ত কম খরচে নিজেদের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তি করে।নিকাশ ঘরের আওতায় ওই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। তাই বলা যায় ব্যাংকিং লেনদেন প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের শেষ কার্যক্রমটি ব্যাংকিং লেনদেন প্রসার…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর