উদ্দীপকে বীমা কোম্পানি ইমনকে তার বিমা দাবি করে, তাকে সমর্পণ মূল্য প্রদান করেন। জীবন বীমা পলিসি খোলার পর কোন কারনে বীমা গ্রহীতা ঐ পলিসি চালিয়ে যেতে অসমর্থ বা অনিচ্ছুক হলে তখন যদি সে ওই পলিসি প্রিমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করে এবং বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে বিমাগ্রহীতাকে কোন অর্থ দেয় তবে তাকে সমর্পণ মূল্য বলে। উদ্দীপকে মি ইমন একজন ব্যবসায়ী। তিনি একটি বীমা পলিসি গ্রহণ করে যেখানে তিনি বেঁচে থাকা অবস্থায় প্রিমিয়াম প্রদান করবে এবং তার মৃত্যুর পর তার স্ত্রী বীমার অর্থ পাবে। কিন্তু তিন বছর প্রিমিয়ার প্রদানের পর অসুস্থতার কারণে তিনি আর পারছেন না। ফলে সে বিমা দাবি করলে তা প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদানকৃত অর্থ ফেরত দেন।এখানে ইমন আজীবন বীমা পত্র গ্রহণ করেন। এবং পরবর্তীতে বীমা কোম্পানি তাকে সমর্পণ মূল্য প্রদান করেন। সাধারণত আজীবন বীমাপত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পরই বীমা দাবি পরিশোধ করা হয়। তাই এখানে ইমন কোন বিমা দাবি করতে পারবে না। তবে যেহেতু মি ইমন ৩ বছর প্রিমিয়ার প্রদান করেছেন। যদি কোন বীমা গ্রহিতা ২ বছর প্রিমিয়াম প্রদানের পর, বিমাটি চালাতে অসমর্থ হয় তবে সে বীমা কারি কোম্পানি হতে সমর্পণ মূল্য দাবি করতে পারবে ,তাই বলা যায় বীমা কোম্পানিটি অর্থ প্রদানে অস্বীকৃতি জানানোটা এবং অর্থ প্রদান যৌক্তিক বলে আমি মনে করি।