ব্যাংকটি আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না কেন? ব্যাংক নীতির আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি আর্থিকভাবে সচ্ছল নয় বলে আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আধুনিক ব্যাংকিং কার্যক্রমে সব নতুন ধরনের প্রযুক্তি থাকে। এতে প্রয়োজন হয় বড় ধরনের বিনিয়োগ। তাই একটি ব্যাংক যদি আর্থিকভাবে সচ্ছল থাকে,তবে ব্যাংক গ্রাহকদের সহজেই আধুনিক ব্যাংকিং সহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করতে পারে। যেমন এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং , ইন্টারনেট ব্যাংকিংম ইত্যাদি। উদ্দীপকে জনাব রহমান এবং তার স্ত্রীর দীর্ঘদিন ধরে একটি বাণিজ্যিক ব্যাংকের লেনদেন করে আসছেন। ব্যাংকটি প্রাচীন হলেও মূলধন স্বল্পতার কারণে আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না।ফলে গ্রাহক সংখ্যা ও দিনে দিনে হ্রাস পাচ্ছে।ব্যাংকে যদি মূলধন বেশি থাকে তবে গ্রাহকদের সকল ধরনের সেবা সহজে প্রদান করতে পারে ফলে গ্রাহকের পরিমাণও বৃদ্ধি পায়। কিন্তু মূলধন না থাকার কারণে ব্যাংকটি আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করতে পারছি না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকটি আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না কেন? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর