জনাব সাইফুল কোন ধরনের ব্যাংকের সাথে লেনদেন করছেন? ব্যাংকের সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাখ্যা কর।
উত্তর: সংগঠন কাঠামোর ভিত্তিতে জনার সাইফুল একক ব্যাংকের সাথে লেনদেন করছেন। যে ব্যাংকেবলমাত্র একটি অফিসের মাধ্যমে কার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। এই ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোথাও শাখা থাকে না। সীমিত কার্য এলাকাই এই ব্যাংকের কার্যক্রম পরিচালনা হয়ে থাকে বলে ,একক ব্যাংক ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়ে থাকে। উদ্দীপকের জনাব সাইফুল গোমতী ব্যাংকের সাথে লেনদেন করে। এই ব্যাংক সাইফুলকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং অধিক মুনাফা প্রদান করে বলে সে সন্তুষ্ট। অন্যদিকে তার বন্ধু দুলাল গোমতী ব্যাংকের মাধ্যমে দূরে কোথাও টাকা পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানে গোমতী ব্যাংকটি একক ব্যাংক হওয়ার কারণে দুলাল টাকা পাঠাতে পারছে না। কারণ একক ব্যাংক শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে সেবা প্রদান করতে পারে। তাই বলা যায় সংগঠন কাঠামোর ভিত্তিতে জনাব সাইফুল একক ব্যাংকের সাথে লেনদেন করছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব সাইফুল কোন ধরনের ব্যাংকের সাথে লেনদেন করছেন? ব্যাংকের সংগঠন কা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর