জহির সাহেবের বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জহির সাহেবের বন্ধুর পরামর্শটি যৌক্তিক বলে আমি মনে করি। যে হিসাবের মাধ্যমে ব্যাংক আর গ্রাহককে চাহিদা মাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে। এই হিসাবের মাধ্যমে গ্রাহক যত খুশি টাকা জমা রাখতে পারে এবং উত্তোলন করতে পারে। এবং গ্রাহকের যখন প্রয়োজন হয় তখন জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করার সুবিধা প্রদান করে। উদ্দীপকে জনাব জহির সাহেব একটি ব্যাংক হিসাব খুলেন যেখানে তিনি স্বল্প পরিমাণ সুদ পান।কিন্তু তার টাকার প্রয়োজন হলে তিনি যে কোন সময় উত্তোলন করতে পারে না ফলে মহাজন থেকে উচ্চ সুদের ঋণ নিতে হয়। তার বন্ধু তাকে একটি ব্যাংক হিসাব খুলে দেন যার মাধ্যমে সে সহজেই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাংক হিসাব ব্যবহার করতে পারে।কিন্তু এক্ষেত্রে তাকে কোন সুদ দেওয়া হবে না। এখানে জহির সাহেবের প্রথম হিসাবটি ছিল সঞ্চয় হিসাব এবং পরবর্তী হিসাবটি হল চলতি হিসাব। একজন ব্যবসায়ীর ক্ষেত্রে উপযুক্ত ব্যাংক হিসাব হল চলতি হিসাব। কারণ বর্তমানে দেশের সকল কর্মকান্ড ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয় যেকোনো কিছু অর্থ পরিশোধে বা ক্রয় করতে ব্যাংক হিসাব কাজে লাগে এক্ষেত্রে ব্যাংক থেকে প্রায় সময় অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে। তাছাড়া প্রয়োজনে ব্যাংক হতে অতিরিক্ত উত্তোলনের প্রয়োজন পড়ে। যা একমাত্র চলতি হিসাবের মাধ্যমে সম্ভব তাই বলা যায় জহিরের বন্ধুর চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জহির সাহেবের বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর