বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক দুর্ঘটনাজনিত কারণে জনাব হাবিবকে ক্ষতিপূরণ প্রদান না করার সিদ্ধান্ত ছিল যৌক্তিক- তুমি কি একমত? ব্যাখ্যা কর।
উত্তর: বীমা কোম্পানি কর্তৃক দুর্ঘটনাজনিত কারণে জনাব হাবিবকে বীমা প্রদান না করা যৌক্তিক বলে আমি মনে করি। সাধারণত বীমা চুক্তিতে উল্লেখিত বিষয়বস্তুর ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে, কিন্তু যদি বীমা চুক্তিতে উল্লেখ নেই এমন ক্ষতিপূরণের বিমাগ রহিতা দাবি করে তবে তার দাবি বীমা কোম্পানি পূরণ করতে বাধ্য নই। বীমা চুক্তির অন্যতম উপাদান হলো নির্দিষ্টতা। উদ্দীপকের জনাব হাবিব তার গাড়ির ২৫ লক্ষ টাকা বিমা করে। একটি দুর্ঘটনার কারণে তার গাড়ির ক্ষতিগ্রস্ত হয় এবং তিনিও আহত হন। এক্ষেত্রে তিনি গাড়ির বীমা দাবি করলে তা ক্ষতিপূরণ প্রদান করেন কিন্তু তার চিকিৎসা ব্যায় বাবদ কোন ক্ষতিপূরণ পাননি। এখানে যেহেতু বীমা চুক্তিতে শুধু তার গাড়ির কথা উল্লেখ ছিল তাই তিনি ক্ষতিপূরণ পাননি নির্দিষ্টতা হল বীমা চুক্তির অন্যতম উপাদান। এর অর্থ হল বিমাকৃত বস্তুর সকল বিষয় নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। বীমা চুক্তিতে উল্লেখ নাই এমন কিছুর উপর বীমা দাবি করলে তা বীমা কোম্পানির প্রত্যাখ্যান করতে পারবেন। যেহেতু জনাব শুধুমাত্র তার গাড়ির জন্য বিমা করেন। তাই বলা যায় দুর্ঘটনার কারণে জনাব হাবিবকে বীমা প্রদান না করা যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক দুর্ঘটনাজনিত কারণে জনাব হাবিবকে ক্ষতিপূর…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর