উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ২য় ব্যাংকটি হল একটি শাখা ব্যাংক ।যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। এই ধরনের ব্যাংকগুলোর ব্যাংকিং কার্যক্রম শুধুমাত্র একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এরা গ্রাহককে বিস্তৃত সুবিধা প্রদান করতে পারে। উদ্দীপকে জনাব মাহমুদ একজন আমেরিকা প্রবাসী। দেশের-বিদেশে বিভিন্ন জায়গা যেতে হয় বলে সে একটি ব্যাংকে হিসাব খোলেন। যেখানে একটি প্রধান অফিসের অধীনে একই নামে দেশে-বিদেশে ব্যাংকিং সুবিধা প্রদান করে। যেহেতু ২য় ব্যাংকটি দেশে এবং দেশের বাইরে তাদের কার্যক্রম পরিচালনা করে তাই বলা যায় যে এটি হল একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যাংকটি সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধর…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর