গঠন প্রকৃতির কারণেই প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে অক্ষম বিশ্লেষণ কর।
উত্তর: গঠন প্রকৃতির কারণে প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে সেবা প্রদানে অক্ষম। একটিমাত্র ব্যাংক তার স্বাধীন সত্তা বজায় রেখে কোন প্রকার শাখা অফিস ব্যতীত একটিমাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট এলাকার ব্যাংক ব্যবসা পরিচালনা করাকে একক ব্যাংক বলে। এই ব্যাংকের কার্যাবলী একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। উদ্দীপকে জনাব মাহমুদ একজন আমেরিকা প্রবাসী। সে নাম করা একটি ব্যাংকে হিসাব খুলে যেখানে নিবিড়ভাবে জনগণকে ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে।তবে নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং সুবিধা প্রদান করতে অক্ষম। এখানে উক্ত ব্যাংকটি হলো একক ব্যাংক। গঠনগত কারণে একক ব্যাংকের কোন শাখা অফিস থাকে না। শাখা অফিস খোলা হলে এই ব্যাংক তার স্বতন্ত্র হারিয়ে ফেলে। ফলে একটি অঞ্চলের মধ্যে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। নির্দিষ্ট অঞ্চলের বাইরে ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করতে অক্ষম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
গঠন প্রকৃতির কারণেই প্রথম ব্যাংকটি নির্দিষ্ট এলাকার বাইরে ব্যাংকিং …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর