উদ্দীপকের উল্লেখিত ই -ব্যাংকিং ব্যবস্থা সমূহ আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে । ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা প্রদান সম্ভব।এক্ষেত্রে অর্থ উত্তোলন ,সংগ্রহ,স্থানান্তর লেনদেন সম্পন্নকরণ, তথ্য সংরক্ষণ,সরবরাহ ইত্যাদি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হয়। উদ্দীপকে জনাব আব্দুর রহমান বার্ধক্যের কারণে ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারেনা। বিষয়টি ব্যাংকে জানালে ব্যাংক তাকে হোম ব্যাংকিং সুবিধা প্রদান করে। এর মাধ্যমে বর্তমানে তিনি ঘরে বসেই ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারে এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারে। ই ব্যাংকিং সুবিধার মাধ্যমে জনাব আব্দুর রহমানের জীবন ব্যবস্থার উন্নতি হয়েছে।বর্তমানে এই ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করা যায়। ডেবিট কার্ড ,ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সকল কিছু ব্যাংকিং লেনদেনকে সহজ করেছে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে।উদ্দীপকে জনাব আব্দুর রহমান হোম ব্যাংকিং ইলেক্ট্রনিক সেবা গ্রহণ করেছেন। গ্রাহকগণ যাতে ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে সেজন্য হোম ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছে। গ্রাহকগণ কম্পিউটারাইজড-এ পদ্ধতিতে ব্যাংকের তথ্য পাঠিয়ে লেনদেন সম্পাদন করে। এ ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটার টার্মিনালে তাদের সফটওয়্যার সাপোর্ট করবে। ফলে গ্রাহকগণ ঘরে বসেই তাদের নির্দিষ্ট পিন ব্যবহার করে তার হিসাবের যাবতীয় তথ্য জানতে পারে ,বিল পরিশোধ করতে পারে এবং ইত্যাদি লেনদেন সম্পন্য করতে পারে। উদ্দীপকে জনাব আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বয়সের কারণে তার ব্যাংকে গিয়ে লেনদেন করা কষ্টকর হয়ে পড়েছে। ব্যাংক এর সাথে যোগাযোগ করলে ব্যাংক কর্মকর্তা তাকে কম্পিউটারের একটি সফটওয়্যার স্থাপন করবে এবং একটি পিন নাম্বার প্রদান করেন।এখন সে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এখানে আব্দুর রহমান ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতির হোম ব্যাংকিং সুবিধাটি গ্রহণ করেছেন। যার মাধ্যমে সে ঘরে বসেই তার প্রয়োজনীয় সকল ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারছে।