উদ্দীপকে জনাব আব্দুর রহমান কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আব্দুর রহমান হোম ব্যাংকিং ইলেক্ট্রনিক সেবা গ্রহণ করেছেন। গ্রাহকগণ যাতে ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে সেজন্য হোম ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছে। গ্রাহকগণ কম্পিউটারাইজড-এ পদ্ধতিতে ব্যাংকের তথ্য পাঠিয়ে লেনদেন সম্পাদন করে। এ ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটার টার্মিনালে তাদের সফটওয়্যার সাপোর্ট করবে। ফলে গ্রাহকগণ ঘরে বসেই তাদের নির্দিষ্ট পিন ব্যবহার করে তার হিসাবের যাবতীয় তথ্য জানতে পারে ,বিল পরিশোধ করতে পারে এবং ইত্যাদি লেনদেন সম্পন্য করতে পারে। উদ্দীপকে জনাব আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বয়সের কারণে তার ব্যাংকে গিয়ে লেনদেন করা কষ্টকর হয়ে পড়েছে। ব্যাংক এর সাথে যোগাযোগ করলে ব্যাংক কর্মকর্তা তাকে কম্পিউটারের একটি সফটওয়্যার স্থাপন করবে এবং একটি পিন নাম্বার প্রদান করেন।এখন সে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এখানে আব্দুর রহমান ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতির হোম ব্যাংকিং সুবিধাটি গ্রহণ করেছেন। যার মাধ্যমে সে ঘরে বসেই তার প্রয়োজনীয় সকল ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আব্দুর রহমান কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবা গ্রহ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর