উদ্দীপকের আলো ব্যাংকের প্রস্তাব গ্রহণ না করে শাপলা ব্যাংক ও গোমতী ব্যাংক অন্য যে ধরনের ব্যাংক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করল, তারযৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলো ব্যাংকের প্রস্তাব গ্রহণ না করে শাপলা ব্যাংক এবং গোমতী ব্যাংক চেইন ব্যাংকিং গঠনের সিদ্ধান্ত নিলো।এর যৌক্তিক বিশ্লেশন করা হলো। যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। এ অবস্থায় সমজাতীয় কতগুলো ব্যাংক সমমানা ব্যক্তিবর্গের অধীনে পরিচালিত হয়। উদ্দীপকে আলো একটি সচ্ছল ব্যাংক। ব্যাংকের ব্যাংকিং জগতে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে অপেক্ষাকৃত স্বল্প মূলধনী শাপলা ব্যাংক এবং গোমতী ব্যাংক দুটোকে তাদের নিয়ন্ত্রণযোগ্য শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে ব্যাংক দুইটি তা গ্রহণ না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একই ব্যবস্থাপনার অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে প্রথমে আলো ব্যাংকটি গ্রুপ ব্যাংকিং করতে চাইলে। শাপলা ব্যাংক এবং গোমতী ব্যাংক তা না করে চেইন ব্যাংকিং করতে চাই। চেন ব্যাংকিং এর মাধ্যমে উক্ত ব্যাংক দুটি তাদের স্বাধীন সত্তা বজায় রেখে। একটি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে ।এক্ষেত্রে ব্যাংক গুলো কারো নির্দেশ মানতে বাধ্য নই। একটি সবার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাছাড়া একটি ব্যাংকের তারল্যের প্রয়োজন হলে অন্য ব্যাংক সাহায্য করতে পারবে।তাই বলা যায় শাপলা ব্যাংক এবং গোমতী ব্যাংক চেইন ব্যাংক গঠনের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলো ব্যাংকের প্রস্তাব গ্রহণ না করে শাপলা ব্যাংক ও গোমতী ব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর