উদ্দীপকে জনাব হাবীব আলফা কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলফা কোম্পানি হাবিবের কারখানার ঝুঁকি গ্রহণ করার কারণে প্রিমিয়াম হিসেবে অর্থ প্রদান করে। বীমাকারীর ঝুঁকি গ্রহণ করার বিনিময় হিসেবে বিমা গ্রহীতা যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। এ প্রিমিয়ামের কারণে বিমাকারী বিমাগ্রহীতার দায়ভার গ্রহণ করে থাকে। উদ্দীপকে হাবিবের কারখানাটি শিল্পাঞ্চলে অবস্থিত হওয়ায় বাধ্যতামূলকভাবে বিমা করতে হচ্ছে। আলফা কোম্পানি হাবিবের কারখানার ঝুঁকি গ্রহণ করেছে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে।কারখানার যদি কোন ক্ষতি হয় তাহলে আলফা কোম্পানি প্রিমিয়ামের কারণে ক্ষতিপূরণ দিতে বাধ্য।সুতরাং বলা যায় ঝুঁকি গ্রহণের প্রতিদান হিসেবে বিমা কোম্পানিকে প্রিমিয়াম দিতে হচ্ছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাবীব আলফা কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন প্রদা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর