তুমি কি মনে কর উদ্দীপকের তিস্তা ব্যাংক লি. এর পক্ষে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা সম্ভব? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর: হ্যাঁ, হোল্ডিং ব্যাংক হিসাবে তিস্তা ব্যাংকের পক্ষে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা সম্ভব। মুনাফা অর্জনের জন্য কিছু দুর্বল ব্যাংক যদি একত্রে অন্য একটি বড় ব্যাংকের অধীনে থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাহলে বড় ব্যাংকটিকে হোল্ডিং ব্যাংক বলে এবং যে ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের আওতায় থাকে তাকে সাবসিডিয়ারি ব্যাংক বলে। উদ্দীপকে চিত্রা ব্যাংক একক ব্যাংক হিসাবে তাদের ব্যাংকিং কার্যক্রম করেছিল। কিন্তু কোভিড-১৯ এর পর এই ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। এরুপ পরিস্থিতিতে চিত্রা ব্যাংকসহ আরও তিনটি ব্যাংক একত্রিত হয়ে তিস্তা ব্যাংকের অধীনে তাদের ব্যাংকিং কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়।এভাবে গ্রুপ ব্যাংকিং গঠনের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করবে। চিত্রা ব্যাংকসহ আরও তিনটি ব্যাংক হোল্ডিং ব্যাংক তিস্তা ব্যাংকের আওতায় থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম চালাতে পারবে। অপরদিকে তিনটি ব্যাংক সাবসিডিয়ারি ব্যাংক হিসাবে কাজ করবে।চিত্রা ব্যাংকসহ অন্যান্য তিনটি ব্যাংক তাদের নিজস্ব পরিচালনা পর্ষদের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করবে। কিন্তু তিস্তা ব্যাংক এই সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সুতরাং বলা যায় তিস্তা ব্যাংকের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা সম্ভব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের তিস্তা ব্যাংক লি. এর পক্ষে নিয়ন্ত্রকের ভূ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর