.উদ্দীপকে উল্লেখিত দুটি ব্যাংকের মধ্যে ব্রহ্মপুত্র ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রহ্মপুত্র ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ দান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয়। উদ্দীপকের ব্রহ্মপুত্র বাণিজ্যিক ব্যাংক হিসেবে সরাসরি জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং কৃষি, শিল্প, বাণিজ্যে সহায়তা করে।এত উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান হয়।বাণিজ্যিক ব্যাংক জনগণের অলস অর্থ গ্রহণ করার মাধ্যমে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করে। এতে মূলধন গঠিত হয়।তাছাড়া বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা করে।সুতরাং বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্রহ্মপুত্র ব্যাংকের ভূমিকাই সবচেয়ে বেশি।