উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কাপ্তাই ব্যাংক তার গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করেছে। ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংকের যাবতীয় সেবা প্রদান করাকে অনলাইন ব্যাংকিং বলে। এই ব্যাংকিং ব্যাংকিং জগতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। অনলাইন ব্যাংকিং সীমিত সেবা, সেকেলে পদ্ধতি কাগজ ও নথি,সময় সাপেক্ষের অবসান ঘটিয়েছে। উদ্দীপকে দেখা যায় কাপ্তাই ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। অনলাইন ব্যাংকিং এর অনেকগুলো সেবার মধ্যে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,এটিএম ইত্যাদি ।সহজে, দ্রুত,এবং নির্ভুল সেবা প্রদান করার কারণে অনলাইন ব্যাংকিং খুব জনপ্রিয় হয়ে উঠছে প্রতিনিয়ত। এই ব্যাংক তাদের গ্রাহকদের এক ব্যাংকে হিসাব খুলে অন্যান্য ব্যাংকের মাধ্যমে সেবা গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে।আর এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। সুতরাং বলা যায় কাপ্তাই ব্যাংক তার গ্রাহকদের অনলাইন ব্যাংকিং এর সুবিধা প্রদান করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর