উদ্দীপকে জনাব সিফাত কোন ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সিফাত সঞ্চয়ী হিসাবের মাধ্যমে তার বেতন ভাতা পেয়ে থাকেন । যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি মানুষের সঞ্চয়ের মনোভাব গড়ে উঠে তাকে সঞ্চয়ী হিসাব বলে। এই হিসাবের মাধ্যমে যেকোন সময় টাকা জমা করা যায় এবং সপ্তাহে দুইবারের চেয়ে বেশি টাকা উত্তোলন করা যায় না। উদ্দীপকে দেখা যায় মি. সিফাত একজন চাকরিজীবী। সে তার এই হিসাবের মাধ্যমে বেতন ভাতা পেয়ে থাকে। উক্ত সঞ্চয়ী হিসেবে যেকোনো সময় টাকা জমা দিতে পারবে।তাছাড়া অন্যান্য ব্যাংকিং সুবিধা ও ভোগ করতে পারবে এই হিসাব খুলতে খুব বেশি টাকার ও প্রয়োজন পড়ে না। এছাড়া জনাব সিফাত স্বল্প হারে সুদ পেয়ে থাকবে।সুতরাং বলা যায় জনাবের হিসাবটি সঞ্চয়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সিফাত কোন ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর