উদ্দীপকে জনাব সিফাতের ব্যাংকার ভাইয়ের পরামর্শটি কি তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সৃষ্টি করতে পারবে? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের জনাব সিফাতের ব্যাংকার ভাইয়ের পরামর্শে ডিপোজিট স্পেনশন স্কিম খোলার মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা লাভ করতে পারবে বলে আমি মনে করি। ডিপোজিট পেনশন স্কিমে একটি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হয় এবং পরবর্তীতে একটি নির্দিষ্ট সময়ে এককালীন সুদসহ ফেরত পাওয়া যায়। উদ্দীপকে জনাব সিফাত একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতে তার আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তিত । এর জন্য তার ব্যাংকার বড় ভাই তাকে ১২ বছর মেয়াদি একটি ডিপোজিট পেনশন স্কিম খোলার পরামর্শ দেন। এই ডিপোজিট পেনশন স্কিমে একটা নির্দিষ্ট সময় পরপর টাকা জমা রাখা হয় এবং দীর্ঘমেয়াদ শেষে এককালীন সুদসহ অধিক টাকা পাওয়া যায়। জনাব সিফাত তার ব্যাংকার ভাইয়ের পরামর্শে ডিপোজিট পেনশন স্কিম খুললে একটি নির্দিষ্ট সময় পর এককালীন টাকা পাবে। এই টাকা তিনি একটি নির্দিষ্ট স্থানে বিনিয়োগ করতে পারবে। ফলে তার ভবিষ্যতের আর্থিক বিষয়ে দুশ্চিন্তা করতে হবে না। সুতরাং বলা যায় তার ব্যাংকের পরামর্শটি শুনলে তার আর্থিক নিরাপত্তার সৃষ্টি হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সিফাতের ব্যাংকার ভাইয়ের পরামর্শটি কি তার ভবিষ্যৎ আর্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর