তুমি কি মনে কর উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তটি দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগান বৃদ্ধিতে সহায়ক? মতামত দাও।
উত্তর: .হ্যাঁ, উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংকটির গৃহীত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদক্ষেপটি দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগান বৃদ্ধিতে সহায়ক হবে আমি মনে করি। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ বলতে ভোগ্য পণ্যের সুদের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করাকে ভোক্তা ঋন নিয়ন্ত্রণ বলে। এ উপায়েও বাজারে ঋণ নিয়ন্ত্রণ করা যায়। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোগ্য পণ্যের ঋণের সুদের হার ৬% থেকে ৫% করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভোক্তা বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে বলে দেশে আর্থিক বাজারে ও নগদ অর্থের যোগান বাড়বে। ভোগ্য ঋণের হার ১% হ্রাস করলে ভোক্তারা ঋণ নিতে আগ্রহী হবে। তারা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ভোগ্যপন্য ক্রয় করবে। ফলে বাণিজ্যিক ব্যাংক অধিক পরিমাণ ঋণ অনুমোদন করবে।এভাবে অর্থ বাজারের ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে নগদ অর্থের যোগান ও বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের ফলে দেশের অর্থ বাজারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তটি দেশের…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর