উদ্দীপকে জনাব শামীম কোন ধরনের মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শামীম সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।যে জীবন বিমা পত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য তাকে মেয়াদী জীবন বিমা পত্র বলে। এ জীবন বিমায় একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তিকে টাকা প্রদান করা হয়, আর বেঁচে থাকলে মেয়াদ শেষে বিমাগ্রহীতা নিজেই বিমা দাবি পেয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় জনাব শামীম সিটি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ ১০ বছর মেয়াদি একটি জীবন বিমা গ্রহণ করেছেন। নির্দিষ্ট মেয়াদের জন্য বিমাপত্র গ্রহণ করায় এটা একটি মেয়াদী বিমাপত্র । এই বিমা চুক্তির মাধ্যমে বীমাগ্রহীতা যদি নির্দিষ্ট মেয়েদের মধ্যে মারা যায় তাহলে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করবে, আর বেঁচে থাকলে নির্দিষ্ট মেয়াদ শেষে বিমানগ্রহীতা নিজেই বিমা দাবি পাবে। সুতরাং বলা যায় জনাব শামীমের বিমাপত্রটি মেয়াদি বিমাপত্র
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামীম কোন ধরনের মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর