“ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে”– বিমার ধরন বিবেচনায় উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পুর্নবিমার মাধ্যমে দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবন্টন করতে সক্ষম হয়েছে, উক্তিটি যৌক্তিক। একজন বিমাকারীর গৃহীত ঝুঁকির সম্পূর্ণ অংশ কিংবা অংশ বিশেষ প্রিমিয়ামের বিনিময়ে যদি অন্য বিমাকারীর নিকট অর্পণ করা হয় তখন তাকে পুর্নবীমা বলে। এতে একাধিক বিমাকারীর নিকট ঝুঁকি বন্টিত হয়। উদ্দীপকে দেখা যায় জনাব সাঈদ প্রথমে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানির সাথে ১০ কোটি টাকার বিমা করেন। পরবর্তীতে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি পিপলস ইন্সুরেন্স কোম্পানির সাথে ৬ কোটি টাকার বিমা করেন। বিমাকৃত বিষয়বস্তুর অংশবিশেষ অন্য কোম্পানির সাথে বিমা করায় তা পুর্নবিমা হয়েছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানির জন্য। বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকি অনেক হলে বিমা কারী প্রতিষ্ঠানের পক্ষে অনেক সময় কঠিন হয়ে পড়ে। তখন বিমা কারী প্রতিষ্ঠান বিমা চুক্তির আলোকে আবার অন্য কোন বিমা কোম্পানির নিকট দায়িত্ব অর্পণ করে। উদ্দীপকে দেখা যায় ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি ১০ কোটি টাকা বিমা চুক্তি পিপলস কোম্পানির সাথে ছয় কোটি টাকা হস্তান্তর করে। এতে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানির ঝুঁকি পাবে এবং জনাব সাঈদের বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সুতরাং বলা যায় ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির পুর্নবিমা ফলপ্রসূ হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
“ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর