উদ্দীপকে জনাব রেজা কোন ধরনের সাধারণ বিমা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জনাব রেজা সম্পত্তি বিমার অন্তর্গত মোটরযান বিমা গ্রহণ করেছেন। দুর্ঘটনায় যানবাহনের ক্ষতি হলে সেই ক্ষতি থেকে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে মোটরযান বিমা বলে। এ বিমায় যানবাহনের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমা কোম্পানি। উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়িটির জন্য ১৫ লক্ষ টাকার একটি বিমা করেন। গাড়িটি তার সম্পদ তাই বলা যায় তিনি মোটরযান বিমা করেছেন। চুক্তির বিষয়বস্তুতে উল্লেখিত কারনে যদি গাড়িটির ক্ষয়ক্ষতি হয় তাহলে বিমা কারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ। সুতরাং বলা যায় জনাব রেজা সম্পত্তি বিমার অধীনে মোটরযান বিমা করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রেজা কোন ধরনের সাধারণ বিমা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর