উদ্দীপকে জনাব রেজার বিমা দাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব রেজার বিমা দাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান হওয়া বিমার স্থলাভিষিক্তকরন নীতির কারণে যৌক্তিক । সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর অবশিষ্ট সম্পত্তির ওপর অধিকার বীমা কোম্পানির , আর এই নীতিকেই স্থলাভিষিক্ত নীতি বলা। উদ্দীপকে জনাব রেজা তার গাড়িটির জন্য ১৫ লক্ষ টাকার একটি মোটরযান বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটির ক্ষতি হওয়ার পর বিমা কোম্পানি সম্পন্ন ক্ষতিপূরণ পরিশোধ করে।তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি ২ লক্ষ টাকায় বিক্রি করে দেয়। গাড়িটির বিক্রয়কৃত অর্থ থেকে তখন জনাব রেজা অর্থ দাবি করে।বিমা কোম্পানি স্থলাভিষিক্তকরণ নীতির কারণেই তার দাবিতে অস্বীকৃতি জানায়। গাড়িটির ক্ষতিপূরণ পরিশোধ করার পর ক্ষতিগ্রস্ত গাড়ীটির ওপর বিমা কোম্পানির অধিকার জন্মে।তাহলে ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়লদ্ধ অর্থের ওপর ও বিমা কোম্পানির অধিকার জন্মে।এটার উপর জনাব রেজার কোন অধিকার নেই। সুতরাং বলা যায় স্থলাভিষিক্তকরণ নীতির কারণেই বিমা কোম্পানি কর্তৃক অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রেজার বিমা দাবিটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যাত হ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর