উদ্দীপকে বর্ণিত ব্যাংক দুটির কার্যাবলির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দুটি ব্যাংক হল কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত , অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক মুনাফাঅর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক এবং মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়,অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন,ঋণ নিয়ন্ত্রণ, এবং ঋনদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহক এর অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে। বাণিজ্য সহায়তা করে এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক উদ্দীপকের ক ব্যাংকটির মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। দেশে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতি রোধে এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও নিয়ন্ত্রণ করে। অপরদিকে বানিজ্যিক ব্যাংক বিভিন্ন কাজে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যাংক দুটির কার্যাবলির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর