সুমনকে প্রদত্ত ফরমটি অবৈধ অর্থের লেনদেন ঠেকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক হিসাব খোলার সময় এই ফর্মটি বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। এই ফর্ম কে বলা হয় KYC ফর্ম (Know Your Customer)। এ ফর্মে গ্রাহকে যাবতীয় তথ্য থাকেএ ফরমের মাধ্যমে জানা যায় গ্রাহকের নাম, পেশা, গ্রাহকের হিসাবের প্রকৃতি, টাকার উৎস।দেশে মানিলন্ডারি আইন পাশ হওয়ার পর থেকে অর্থের জালিয়াতি ও অপরাধী সনাক্তের ক্ষেত্রে এই ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে সুমনকে আবেদন ফর্মটির সাথে অন্য এই ফর্মটি পূরণ করার জন্য গুরুত্ব দেয়া হয় কারণ এই ফর্মের মাধ্যমে যাবতীয় তথ্য জানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়