.ব্যাংক প্রথমে রহমানকে যে কার্ড দিয়েছে তা হল ডেবিট কার্ড এবং পরবর্তী কার্ডটি হলো ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তার হিসাব থেকে উত্তোলন এবং খরচ করতে পারে, অন্যদিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক তার জমাকৃত অর্থের চেয়েও অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারে এবং খরচ করতে পারে। ডেবিট কার্ড পাওয়ার জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক, অন্যদিকে ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নয়। ডেবিট কার্ডে ঋণ নেওয়ার সুযোগ থাকে না, অপরদিকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার সুযোগ থাকে। ডেবিট কার্ডের সার্ভিস চার্জ ও ঝুঁকি কম,অপরদিকে ক্রেডিট কার্ডে ঝুঁকি ও সার্ভিস চার্জ বেশি। এসব বিবেচনায় আমি মনে করি ক্রেডিট কার্ডটি উত্তম।