তুমি কি মনে কর উদ্দীপকে রহিমার অনুসৃত পদ্ধতিটি বর্তমানে অধিক জনপ্রিয়? বিশ্লেষণ কর।
উত্তর: রহিমার অনুসৃত পদ্ধতিটি অধিক জনপ্রিয় বলে আমি মনে করি। ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংকের যাবতীয় সেবা প্রদান করাকে ই-ব্যাংকিং বলে। এই ব্যাংকিং ব্যাংকিং জগতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। ই- ব্যাংকিং সীমিত সেবা, সেকেলে পদ্ধতি কাগজ ও নথি,সময় সাপেক্ষের অবসান ঘটিয়েছে। ব্যাংকিং এর অনেকগুলো সেবার মধ্যে মোবাইল ব্যাংকিং হলো একটি সেবা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,এটিএম ও ই-ব্যাংকিং এর অন্তর্ভুক্ত।সহজে, দ্রুত,এবং নির্ভুল সেবা প্রদান করার কারণে মোবাইল ব্যাংকিং খুব জনপ্রিয় হয়ে উঠছে প্রতিনিয়ত। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এর চেয়েও মোবাইল ব্যাংকিং এর সহজলভ্যতা অনেক বেশি। প্রত্যন্ত গ্রামেও মানুষ এই মোবাইল ব্যাংকিং এর সুবিধা ভোগ করতে পারছে। রহিমা যেহেতু তার বাবার কাছে ঢাকা থেকে টাকা পাঠাতে চেয়েছিল তাই তার মোবাইল ব্যাংকিংয়ের সেবা গ্রহণ করা উচিত হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে রহিমার অনুসৃত পদ্ধতিটি বর্তমানে অধিক জনপ্রি…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর