উদ্দীপকে দেওয়ান সাহেবের ব্যাংকে হিসাব থাকা সত্ত্বেও পরবর্তীতে অপর একটি হিসাব খোলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: একটি হিসাব থাকার পরও আরেকটি হিসাব খোলার যৌক্তিকতা আছে বলে মনে করি। বিভিন্ন হিসাব বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারো কারো ক্ষেত্রে চলতে হিসাব কারো কারো ক্ষেত্রে সঞ্চয়ী হিসাব এবং কারো দরকার পড়ে স্থায়ী হিসাব। প্রতিটি হিসেবে আলাদা কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা, অসুবিধা রয়েছে। চলতি হিসাব ব্যবসায়ীদের ক্ষেত্রে উপযুক্ত, সঞ্চয়ী হিসাব ছাত্রদের ও মধ্যমানের আয়ের মানুষের জন্য এবং বড় অংকের টাকা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমা রাখতে হয় তাদের জন্য স্থায়ী হিসাব। উদ্দীপকে দেখা যায় দেওয়ান সাহেব একটি বড় অংকের টাকা বোনাস পেয়েছে,বেতনের টাকার জন্য তার একটি আলাদা হিসাব রয়েছে। বোনাসের টাকার পরিমাণ যেহেতু বেশি এবং একটা নির্দিষ্ট সময় পর উত্তোলন করতে চায়। তাই বলা যায় তিনি তার বোনাসের টাকা স্থায়ী হিসেবে জমা রাখলে সবচেয়ে বেশি সুবিধা পাবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দেওয়ান সাহেবের ব্যাংকে হিসাব থাকা সত্ত্বেও পরবর্তীতে অপর …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর