উদ্দীপকে রফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাংকের কার্যক্রম শ্রেণির ভিত্তিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রফিকের ব্যাংকটি কার্যক্রম শ্রেণীর ভিত্তিতে একটি কৃষি ব্যাংক। যে ব্যাংক কৃষিখাতের উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে তাকে কৃষি ব্যাংক বলে। এই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কৃষিখাতের উন্নয়নের জন্য বিভিন্ন মেয়াদি ঋণদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে। উদ্দীপকের রফিক এমবি পাস করে একটি ব্যাংকে জয়েন করেন। যে ব্যাংক কৃষি খাতের উন্নয়নের জন্য কৃষকদের আর্থিক সহায়তা ও ঋণ দান করে। এসব কাজ যেহেতু কৃষি ব্যাংক করে তাহলে বলা যায় রফিক কৃষি ব্যাংকে কর্মরত। কৃষি ব্যাংক কৃষকদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। ফলে কৃষকরা কৃষি যন্ত্রপাতি ক্রয়, গবাদিপশু, রাসায়নিক সার ও উন্নতমানের বীজ ক্রয়ের সুযোগ পাচ্ছে। তাছাড়া এই ব্যাংক অল্প পরিমাণ টাকা জমা রেখে কৃষকদের সঞ্চয়ী হিসাব খুলতে সহায়তা করে। কৃষকদের উন্নয়নে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এই ব্যাংক। মোটকথা কৃষি খাতের উন্নয়নেই এই ব্যাংকের লক্ষ্য। সুতরাং বলা যায় উদ্দীপকের রফিক কৃষি ব্যাংকেই কর্মরত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাংকের কার্যক্রম শ্রেণ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর