উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির বিষয়টি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তিতে নিকাশ ঘরের প্রধান হিসেবে ভূমিকা পালন করে। ব্যাংকিং লেনদেন হতে উদ্ভূত আন্ত-ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিস্থলই হল নিকাশঘর।নিকাশ ঘর হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক সমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট ব্যবস্থাপনার শরণাপন্ন হয় এবং তারই তত্ত্বাবধানে পাওনা নিষ্পত্তি করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি শাখায় একটি বিশেষ কক্ষ রয়েছে যা নিকাশ ঘর হিসেবে পরিচিত। আন্তঃ ব্যাংকিং লেনদেন নিষ্পত্তির জন্য সেখানে প্রতিদিন চেক,ড্রাফট এসে জমা হয়। বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের মধ্যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তিতে নিকাশ ঘরের নিকটের শরণাপন্ন। সুতরাং বলা যায় আন্তঃ ব্যাংকিং লেনদেন নিষ্পত্তিতে নিকাশ ঘরের গুরুত্ব অপরিসীম ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির বিষয়টি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর