জনাব সাজীনের স্ত্রীর নামে ব্যাংকে হিসাব কি খুলতে পারবেন? তোমার মতামত দাও ।
উত্তর: হ্যাঁ, জনাব সাজিন তার স্ত্রীর জন্য ব্যাংকে গৃহসঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। যে হিসাবের মাধ্যমে ব্যাংক পরিবারের মধ্যে সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি করে তাকে গৃহসঞ্চয়ী হিসাব বলে। সে ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদের প্রতীকি ব্যাংক যেমন মাটির ব্যাংক, কৌটা ইত্যাদি সরবরাহ করে টাকা সঞ্চয়ের জন্য। উদ্দীপকে সাজিন তার স্ত্রীর জন্য ব্যাংকে একটি হিসাব খুলতে চান। ব্যাংক ব্যবস্থাপক তার স্ত্রীকে একটি তালাবদ্ধ কৌটায় টাকা জমাতে বললেন। এ ধরনের সুবিধাসংবলিত হিসাবকে গৃহসঞ্চয়ী হিসাব বলে। এই হিসাবে ব্যাংক আমানতকারীকে টাকা জমানোর জন্য সিল করা বাক্স অথবা কৌটা সরবরাহ করে থাকে। নির্দিষ্ট সময় পরপর এই টাকা আমানতকারী হিসাবে জমা করা হয়। আমানতকারী স্বল্প হারে সুদ পেয়ে থাকে। সুতরাং বলা যায় জনাব সাজিন স্ত্রীর জন্য গৃহসঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব সাজীনের স্ত্রীর নামে ব্যাংকে হিসাব কি খুলতে পারবেন? তোমার মতাম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর