উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে চিত্রা ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক ভূমিকা পালন করে বলে আমি মনে করি। যে ব্যাংক এটি কেন্দ্রীয় অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। কেন্দ্রীয় অফিস থেকেই শাখা ব্যাংকগুলোকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে।ফলে বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করতে সক্ষম হয়। অপরদিকে,যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে এবং নির্দিষ্ট অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ থাকে,তাকে একক ব্যাংক বলে। এদের কোন শাখা অফিস থাকে না। উদ্দীপকে শাখা ব্যাংক চিত্রা শাখা ছড়িয়ে জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং কৃষি, শিল্প, বাণিজ্যে সহায়তা করে।এত উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান হয়।চিত্রা ব্যাংক জনগণের অলস অর্থ গ্রহণ করার মাধ্যমে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করে। এতে মূলধন গঠিত হয। যেটা কিনা উদ্দীপকের মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে তা করতে পারেনা। সুতরাং বলা যায় উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে চিত্রা ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা পালন করবে।