উদ্দীপকের মি. রানা তার প্লাস্টিক কার্ড ব্যবহার করে কি সবসময় অর্থ উত্তোলন করতে পারবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের মি. রানা তার প্লাস্টিক কার্ড ব্যবহার করে সব সময় টাকা উত্তোলন করতে পারবেন। যে প্লাস্টিক কার্ডের মাধ্যমে একজন গ্রাহক তার জমাকৃত অর্থ ব্যবহার করতে পারে তাকে ডেবিট কার্ড বলে। ডেবিট কার্ড পাওয়ার ক্ষেত্রে ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। ঋণ নেওয়ার কোন সুযোগ থাকে না ঝুঁকি ও সার্ভিস চার্জ কম। উদ্দীপকে রানা ব্যাংকে একটি চলতি হিসাব খোলেন। ব্যাংক তাকে একটা চেক বই প্রদান করে। তিনি চেকের চেয়েও সহজে বহন ও নিরাপদ একটি জিনিস আশা করেন। ব্যাংক তাকে একটি ডেবিট কার্ড দেন।এ কার্ড এর মাধ্যমে মি. রানা তার জমাকৃত টাকা উত্তোলন এবং খরচ করতে পারবে। এ কার্ডের মাধ্যমে জমা অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারবেন না। মি. রানা এই কার্ড এর মাধ্যমে জমাকৃত টাকা উত্তোলন এবং স্থানান্তর করতে পারবে। এই কার্ডের সামর্থ্য ব্যাংকের জমাকৃত টাকার পরিমাণের সাথে সম্পৃক্ত।এ কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবে । এমনকি এই কার্ড পাওয়ার জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। সুতরাং বলা যায় মি. রানা যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবে এই কার্ডের মাধ্যমে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রানা তার প্লাস্টিক কার্ড ব্যবহার করে কি সবসময় অর্থ উ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর