উদ্দীপকে যে চেক প্রত্যাখ্যান করা হয়েছে সেটি কি যৌক্তিক? তোমার মতামতের ভিত্তিতে ব্যাখ্যা দাও ।
উত্তর: উদ্দীপকে যে চেকটি প্রত্যাখ্যান হয়েছে তা যৌক্তিক। চেকে স্বাক্ষর না থাকলে, তারিখ না থাকলে, স্বাক্ষরের সাথে হিসাবের খাতায় রক্ষিত স্বাক্ষরের মিল না থাকলে, নির্দিষ্ট সময়ের পর ব্যাংকে উপস্থাপিত হলে চেক প্রত্যাখ্যান হতে পারে। উদ্দীপকে আব্দুল্লাহ একজন ব্যাংক কর্মকর্তা। তিনি দেখলেন ব্যাংকে উপস্থাপিত চেকের স্বাক্ষরের সাথে নমুনা স্বাক্ষর কার্ডের স্বাক্ষরের মিল নাই। পরবর্তীতে ম্যানেজারের আদেশে চেকটি প্রত্যাখ্যান করা হয়েছে। গ্রাহকের হিসাবের নিরাপত্তার স্বার্থে চেকটি প্রত্যাখ্যান যৌক্তিক বলে মনে করি। গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের একটি অপরিহার্য দায়িত্ব। ব্যাংক উপস্থাপিত চেকের উপর সন্তুষ্ট হয়েছে এর অর্থ পরিশোধ করে। ফলে চেকের জালিয়াতি ও গ্রাহকের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। উদ্দীপকের চেকটির স্বাক্ষর মিল না থাকায় ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হওয়া যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে চেক প্রত্যাখ্যান করা হয়েছে সেটি কি যৌক্তিক? তোমার মতাম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর