উদ্দীপকের ফরমটি পূরণ করে জমা দেওয়া বিমাচুক্তি সম্পাদনের কোন ধরনের প্রক্রিয়া? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফরম পূরণ করে জমা দেওয়া বিমাচুক্তির সম্পাদনের প্রস্তাব প্রদানের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। বিমা চুক্তির প্রথম ধাপ হলো প্রস্তাব প্রদান। বিমা গ্রহিতা বিমা ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিমা কোম্পানির নিকট জমা দেয়। উদ্দীপকে জনাব রাফসান তার জীবনের জন্য একটি বিমা করার জন্য মেখলা জীবন বিমা অফিস থেকে একটি ফরম নেন এবং তা পুরনপূর্বক জমা দেয়।এটা বিমাচুক্তির প্রস্তাব প্রদান হিসেবে বিবেচিত হয়। জীবন বিমা করতে আগ্রহী ব্যক্তি ফরম পূরণ এবং তার নমিনির ছবিসহ জমা দিলে তা প্রস্তাব পেশ করা হয়েছে বলে ধরা হয়। পরবর্তীতে বিমা কোম্পানি এ প্রস্তাব বিবেচনা করে অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ফরমটি পূরণ করে জমা দেওয়া বিমাচুক্তি সম্পাদনের কোন ধরনের …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর