বিমা প্রতিষ্ঠানটির প্রতিদান চাওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রাফসানের প্রতিদান চাওয়ার বিষয়টি যৌক্তিক হয়েছে। বিমাকারী ঝুঁকি গ্রহণের প্রতিদান হিসেবে প্রিমিয়াম গ্রহণ করে এবং বিমাগ্রহীতা প্রিমিয়াম প্রদান করে।মানুষকে সকল ঝুঁকি বা বিপদের বিপক্ষে আর্থিক নিষ্কৃতি বা নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকেই বীমা চুক্তি বলে।বিমা একটি ক্ষতিপূরনের চুক্তি। এই চুক্তির আলোকে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। চুক্তিতে উল্লেখিত বিষয়ের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমা কোম্পানি অন্যথায় নয়। এরূপ চুক্তিতে একপক্ষ তার জীবন বা সম্পত্তির সম্ভাব্য ঝুঁকি প্রিমিয়াম প্রদান পূর্বক অন্যের উপর অর্পণ করে এবং অপরপক্ষ এর বিনিময়ে অন্যের ঝুঁকি গ্রহণ করে। ফলে বিমাকৃত কারণে ক্ষতির উদ্ভব হলে ঝুঁকি গ্রহণকারী পক্ষ অর্ধ প্রধানের বাধ্য থাকে।জনাব রাফসান জীবনের জন্য একটি বিমা চুক্তি করতে চান। বিমা কোম্পানি তার এই চুক্তির আলোকে প্রতিদান স্বরূপ নির্দিষ্ট হারে টাকা চান যা প্রিমিয়াম নামে পরিচিত। সুতরাং বলা যায় বিমা কোম্পানির চাওয়া প্রতিদান যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা প্রতিষ্ঠানটির প্রতিদান চাওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর