উদ্দীপকের জনাব আমিন প্রথমে কোন ধরনের পলিসি খুলতে চেয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আমিন মেয়াদি বিমাপত্র খুলতে চেয়েছিলেন। যে বিমাপত্র এক নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয় তাকে মেয়াদি জীবন বিমাপত্র বলে।এ মেয়াদি বিমাপত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু হলে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। আর মৃত্যু না ঘটলে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবি পেয়ে থাকে। উদ্দীপকে জনাব আমিন তার মৃত্যুর পর স্ত্রীর কি হবে এই কথা ভেবে একটি বিমা পলিসি খুলতে চান। যেখানে তিনি মারা গেলে তার স্ত্রী বিমাদাবি পাবে এবং তিনি বেঁচে থাকলে তিনি নিজে বিমাদাবি পাবে।এ ধরনের মেয়াদি বিমা পত্রে আর্থিক নিশ্চয়তা ও বিনিয়োগের সুবিধা পাওয়া যায়। সুতরাং এ থেকে বলা যায় তিনি প্রথমে মেয়াদি বিমাপত্র খুলতে চেয়েছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আমিন প্রথমে কোন ধরনের পলিসি খুলতে চেয়েছিলেন? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর