উদ্দীপকে জনাব আমিন পরবর্তীতে যে বিমা করেন তার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জনাব আমিন পরবর্তীতে সাময়িক বিমাপত্র খুলতে চেয়েছিলেন।যে বিমাপত্র সাময়িক সময়ের জন্য করা হয় তাকে সাময়িক বিমাপত্র বলে।এই বিমাপত্র তিন মাস থেকে পাঁচ বছর জন্য করা হয়। এ মেয়াদের মধ্যে যদি বীমাগ্রহীতা ব্যক্তি মারা যায় তাহলে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি বিমাদাবি পেয়ে থাকে। আর বেঁচে থাকলে বিমাদাবি পাওয়া যায় না। উদ্দীপকে জনাব আমিন তার মৃত্যুর পর স্ত্রীর কি হবে এই কথা ভেবে একটি বিমা পলিসি খুলতে চেয়েছিলেন। তারপর বন্ধুর পরামর্শে তিনি কম প্রিমিয়াম যুক্ত একটি সাময়িক বিমাপত্র খুলেছিলেন। এটা প্রতিবছর নবায়ন করা যায়। জনাব আমিন যেহেতু মৃত্যু ঝুঁকি বিমা করতে চেয়েছিলেন,এ ধরনের বিমাপত্রে কম প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এমনকি প্রতি বছর নবায়ন করার সাথে সাথে প্রিমিয়ামের হার হ্রাস পায়। এ ধরনের বিমাপত্রে বিমা গ্রহীতার মৃত্যু হলে মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয় আর অন্যথায় বিমাদাবি পরিশোধ করা হয় না। জনাব আমিনের মৃত্যু ঝুঁকির বিপক্ষে এ ধরনের বিমা পত্র গ্রহণ করা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আমিন পরবর্তীতে যে বিমা করেন তার সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর