'বাধন' কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে কী? বিমা নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহাবুর রহমান আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ নীতির আলোকে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। চুক্তিতে উল্লেখিত বিষয়ের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিয়ে থাকে বিমা কোম্পানি অন্যথায় নয়। উদ্দীপকে জনাব শাহাবুর রহমান বাঁধন কোম্পানির সাথে ছয় মাস মেয়াদি একটি বীমা চুক্তি করে। মেয়াদ শেষে জনাব শাহাবুর রহমান বিমাদাবি চাইলে বীমা কোম্পানি তা পরিশোধে অস্বীকৃতি জানায়। কারণ নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত বিষয়বস্তুর কোন ক্ষয়ক্ষতি হয়নি। সাধারণত নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুসারে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে, অন্যথায় নয়। জনাব শাহাবুর রহমান তার বাড়িটির জন্য ছয় মাস মেয়াদি একটি বিমাচুক্তি করেন। যেহেতু ছয় মাসের মধ্যে তার বাড়িটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাই বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি পরিশোধের অস্বীকৃতি জানানো যৌক্তিক। ৯
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'বাধন' কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে ক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর