উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দুটি ব্যাংকের মধ্যে M ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। M ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ দান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয়। বাণিজ্যিক ব্যাংক সরাসরি জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং কৃষ, শিল্প, বাণিজ্যে সহায়তা করে।এত উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান হয়।বাণিজ্যিক ব্যাংক জনগণের অলস অর্থ গ্রহণ করার মাধ্যমে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করে। এতে মূলধন গঠিত হয। যেটা কিনা উদ্দীপকের Z ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষভাবে করতে পারেনা। উদ্দীপকের Z ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক ও ঋণ নিয়ন্ত্রণ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এবং সরাসরি জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠন করে কৃষি, শিল্প, বাণিজ্যে তথা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে না। অপরদিকে বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা করে।সুতরাং বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে Z ব্যাংকের চেয়ে M ব্যাংকের ভূমিকায় সবচেয়ে বেশি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর