উদ্দীপকের কোন ব্যাংকটি 'B [গণিত] ব্যাংকের সহযোগিতা পাবে এবং কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পদ্মা ব্যাংকটি B ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক হিসাবে সহযোগিতা পাবে। যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এর নিয়ম নীতি মেনে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। এই তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়ার কারণে বিশেষ কিছু সুযোগ সুবিধা পায় যা অন্যান্য অতালিকাভুক্ত ব্যাংকগুলো পায় না। উদ্দীপকের পদ্মা ব্যাংক হল একটি বাণিজ্যিক ব্যাংক যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংককে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। অপরদিকে আশা ব্যাংক তালিকাভুক্ত না হওয়ার কারণে এই সুযোগ-সুবিধা গুলো পাবেনা। সুতরাং বলা যায় উদ্দীপকের পদ্মা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তথা B ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা এবং আর্থিক সংকটের সময় ঋণ সহায়তাসহ সুবিধা পাবে যা কিনা আশা ব্যাংক অতালিকাভুক্ত হওয়ার কারণে পাবে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন ব্যাংকটি 'B ব্যাংকের সহযোগিতা পাবে এবং কেন? বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর