উদ্দীপকে উল্লেখিত ৮ লক্ষ টাকার চেকটি অর্থ সংগ্রহের ক্ষেত্রে অধিক নিরাপদ - ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ৫ লক্ষ টাকার চেকটি হলো দাগ কাটা চেক। যে চেকে অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুটো আড়াআড়ি দাগ থাকে তাকে দাগ কাটা চেক বলে। এই চেক খুবই নিরাপদ। প্রকৃত গ্রাহক ছাড়া এই চেকে টাকা উঠানো যায় না। বড় অংকের টাকার ক্ষেত্রে এ চেক ব্যবহার করা হয়। দাগ কাটা চেক চুরি ও জালিয়াতি রোধ করে। ফলে ঝুঁকি হ্রাস পায়। এসব সুবিধার কারণে দাগ কাটা নিরাপদ এবং বহুল ব্যবহৃত হয়। অপরদিকে অন্যের আদেশ অনুসারে টাকা উঠানো যায় হুকুম চেকে। দাগ কাটা চেক হুকুম চেকের চেয়ে অধিক নিরাপদ। বড় অংকের টাকার ক্ষেত্রেই দাগ কাটা চেক ব্যবহৃত হয়। দাগ কাটা চেক চুরি ও জালিয়াতে রোধ করে ঝুঁকি হ্রাস করে যা কিনা হুকুম চেক করতে পারে না। উদ্দীপকে দেখা যায় X একজন ব্যবসায়ী।তিনি Y ট্রেডার্স থেকে ৫ লক্ষ টাকার একটি চেক পেয়েছেন। চেকটি দাগ কাটা চেক।পরবর্তীতে এই চেক ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। সব দিক বিবেচনা করে এটা বলা যায় যে হুকুম চেক এর চেয়ে দাগ কাটা অধিক নিরাপদ
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ৮ লক্ষ টাকার চেকটি অর্থ সংগ্রহের ক্ষেত্রে অধিক নি…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর