উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথম পদক্ষেপে কোন পদ্ধতি গ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য সংখাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির প্রয়োগ করেছে। ব্যাংকের হার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলে। এই হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের বিল,সিকিউরিটি, ঋণপত্র বাট্টা করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার ২% বৃদ্ধি করেছে। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার বৃদ্ধি পাবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য ও বাজারে অর্থ সরবরাহ হ্রাস পাবে। সুতরাং বলা যায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক হার নীতির অনুসরণ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথম পদ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর